অসীলা
বৈধ ও অবৈধ অসীলা অনুবাদকের কথা সকল প্রশংসা আল্লাহ তা ‘ আলার জন্য, দুরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তাঁর পরিবার পরিজন এবং সকল সাহাবীর উপর। অতঃপর আল সুলাইল ইসলামিক সেন্টার (অসীলা) নামক পুস্তিকাটি বিভিন্ন ভাষায় অনুবাদ করার কর্মসূচী গ্রহণ করলে, বাংলায় অনুবাদের দায়িত্ব আমাকে দেওয়া হয়, বইটি আদ্দোপান্ত পড়ে এর যথাযথ গুরুত্ব অনুভব করি, কেননা ভারত উপমহাদেশে এরকম একটি বই অত্যন্ত প্রয়োজন, কারণ সেখানে বিশেষ করে আমাদের বাংলাদেশে বহু জায়গায় শির্ক এবং বিদ ‘ আতের মত গুরুতর অপরাধমূলক কাজ-কর্ম ব্যাপক হারে চলছে। বহু লোক অন্ধ অনুকরণ এবং কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে এ ধরনের মারাত্মক অপরাধে লিপ্ত অথচ তাদের অনেকেই জানে না যে, তা কুরআন হাদীস সম্মত নয় বরং কুরআন এবং হাদীস এর কঠোর নিন্দা করে তা বর্জন করার নির্দেশ দিয়েছে। আমাদের দেশের প্রায় প্রতিটি এলাকাতেই অসীলার নামে বিভিন্ন ধরনের মারাত্মক এবং অত্যন্ত ভয়াবহ কাজ কর্ম চলছে, এর মাধ্যমে কেউ শির্কে পতিত হচ্ছে; আবার কেউ কেউ বিদ ‘ আতের বেড়াজালে আটকা পড়ে পথভ্রষ্টতার দিকে এগিয়ে যাচ্ছে। এ ধরনের অসীলা ধরার জ...