গাইরুল্লাহর দিকে আহবানকারী শয়তান
গাইরুল্লাহর দিকে আহবানকারী শয়তান ! তাগুতের সবচেয়ে বড় নেতা হচ্ছে শয়তান।এর প্রমাণ আল্লাহ তায়ালার নিন্মোক্ত বাণীঃ “হে আদম সন্তানগণ আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের ইবাদত করোনা,কেননা, সে তোমাদের প্রকাশ্য দুশমন।” (ইয়াসীন: ৬০)শয়তান দুই প্রকার- মানুষ শয়তান এবং জ্বিন শয়তান।আল্লাহ তায়ালা বলেনঃ “বল, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের মালিকের, মানুষের ইলাহর।আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে।যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে ।”জ্বিন শয়তান এবং মানুষ শয়তান তাদের কর্মের কারণে এ শ্রেনীর তাগুতের অন্তর্ভূক্ত হতে পারে।আল্লামা আবদুল্লাহ বিন আবদুর রহমান আবা-বাতীন(রহঃ) বলেন, “আল্লাহ ব্যতীত সকল মা‘বুদ (উপাস্য),সব গোমরাহীর প্রধান, যে বাতিলের দিকে আহবান জানায়, বাতিলকে সৌন্দর্য্য মন্ডিত করে এরা সকলেই তাগুতের অন্তর্ভূক্ত। এর সাথে গণক, যাদুকর ও কবর বাসীসহ অন্যান্য বস্তুর উপাসনার ক্ষেত্রে যারা অগ্রনী ভূমিকা পালন করছে (কবর,মাযার ইত্যাদির খাদেম) তারাও তাগুতের মধ্যে শামিল।” (মাজমুআতুত্ তাওহীদ ১৭৩/১পৃঃ)জ্বিন শ...